1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র‌্যাব। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।

রোববার গভীর রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে সদরের খুরুশকুলের মাঝির ঘাট এলাকায় আনার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির-১৩ এর এইচ-১৬ ব্লকের মোঃ বশির আহমদের ছেলে মোঃ আয়াজ (৩৪) ও সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ বিল্লাল (৪৫)।

এ বিষয়ে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাব -১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, গ্রেফতাকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেছেন তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

ইয়াবা পাচারেরর সাথে ট্রলার মালিকদের একটি অংশও জড়িত বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys