শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: কক্সবাজারে করোনার সহায়তা তহবিলের উপদেষ্টা, জেলা পুলিশের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। মঙ্গলবার তিনি নমুনা জমা দেন। রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

সূত্রমতে, করোনার মহামারীর শুরু থেকে এই পুলিশ অফিসার নিজেকে কক্সবাজারের বাসিন্দার মত আন্তরিকতা দিয়ে স্থানীয়দের মহামারী থেকে বাঁচাতে যুদ্ধ করেছেন।

কখনও ত্রাণ তহবিল, কখনও মাইক হাতে তুলে সতর্কতার বার্তা, আবার কখনও শাসন কিংবা মিনতি করে স্থানীয়দের করোনার মহামারী থেকে রক্ষা পেতে নির্দেশ দিয়েছেন। সব মিলে অসাধারণ ভূমিকা ছিল এই যোদ্ধার।

কিন্তু তিনিই আক্রান্ত হওয়ায় পুলিশ প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে চাপা কষ্ট বিরাজ করছে। পাশাপাশি দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম যুগান্তরকে বলেন, জ্বর কখনও ১০২ আবার কখনও ১০০-এর নিচে আসছে।

তবে শারীরিকভাবে সুস্থ আছেন বলে দাবি করে তিনি বলেন, কক্সবাজারের মানুষ যদি এখনও সচেতন না হয়, তা হলে খুবই কষ্ট পেতে হবে। তাই সবাইকে লকডাউন মেনে ঘরে থাকার পরার্মশ দেন তিনি। পাশাপাশি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মো. আদিবুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys