বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এবার করোনায় আক্রান্ত শুভশ্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনার থাবা। একের পর এক আক্রান্ত হচ্ছেন তারকারা। এরইমধ্যে এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

শুভশ্রী জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার বাচ্চা যুভান সুস্থই আছে।

প্রসঙ্গত, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys