বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

এবার আত্মহত্যা করলেন অভিনেতা সুশীল গৌডা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: বলিউডের সুপার স্টার সুশান্ত রাজপুতের পর এবার আত্মঘাতী হলেন ফিটনেস ট্রেনার ও কন্নাডা অভিনেতা সুশীল গৌডা। মাত্র ৩০ বছর বয়সেই নিজের জীবনে ইতি টেনে দিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা।

মঙ্গলবার কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন এ তিনি। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মান্ড্য পুলিশ সুপার কে পরশুরাম বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।

তবে কি কারণে অভিনেতা সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

টেলিভিশনেও অভিনয় করতেন তিনি। কয়েক দিন পরেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘দুনিয়া বিজয়’। এ ছাড়া কন্নাডা মুভি ‘সালাগা’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys