1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

ইরেশ যাকের করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা আলী যাকের। এবার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তার ছেলে ইরেশ যাকেরও।

কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের মৃত্যুর ১৫ দিনের মাথায় করোনা পজিটিভ হওয়ার খবরটি জানালেন ছেলে ইরেশ।

ফেসবুকে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ইরেশ নিজেই।

তিনি জানান, কয়েক দিন ধরে হালকা কাশি ও জ্বরে ভুগছেন তিনি। একই অ্যাপার্টমেন্টে পাশাপাশি বাসায় তার মা আর নানিও থাকেন। মনের সন্দেহ থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান ইরেশ। পরীক্ষার প্রতিবেদন রোববার রাতে হাতে পেলে জানতে পারেন তার কোভিড-১৯ পজিটিভ।

করোনায় আক্রান্ত ইরেশ যাকের এ মুহূর্তে নিজের বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

ছোটপর্দার এ জনপ্রিয় অভিনেতা জানান, হালকা জ্বর আর কাশি নিয়ে তাকে একটি ইভেন্টে আয়োজকরা যেতে বাধ্য করেন। ইরেশ তাদের বারবার অনুরোধ করেছিলেন, তার হালকা জ্বর ও কাশি। অল্প সময় থেকে এর পর চলে আসেন তিনি। ওই পার্টিতে যারা ইরেশের সংস্পর্শে এসেছিলেন, তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys