1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

ইতালি প্রবাসী নারীদের ঈদ পূর্ণমিলনী: নারী নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: করোনার বিধিনিষেধের কারণে রোমের প্রবাসী নারীরা গেলো দুই বছর ঐক্যবদ্ধ হয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। বর্ষবরণ উৎসব কিংবা জাতীয় দিবসগুলোতে তারা ছিলেন অনেকটাই ঘরবন্দি। বিধি নিষেধ শিথিলের পর এবার ঈদ পুনর্মিলনীতে ইতালির বিভিন্ন শ্রেণী ও পেশার নারীরা উৎসব আনন্দে মেতে ছিলেন।

 

রোমের নারীনেত্রীদের আয়োজনে ঈদ পুনর্মিলনীতে উপস্থিত হতে পেরে খুবই খুশি, এভাবে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চান তারা।

রোমের স্হানীয় রসই রেস্টুরেন্টের হলরুমে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন‌‌ সহ রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এই পুনর্মিলনী উৎসবে সঞ্চারি সংগীতায়নের শিশু-কিশোররা নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও রোমের স্হানীয় কন্ঠ শিল্পী রত্না বসাক ও মাসুদ রানা সঙ্গীত পরিবেশন করেন।

 

অনুষ্ঠানে নারী নেত্রী‌ জোবাইদা গুলশান আরা, সুলতানা নিগার মিতা, শিল্পী চৌধুরী, সানজিদা বাসের, খুকুমনি, অতশী শাহা ,‌ তাহমিনা সুলতানা, আফরোজা আক্তার ডেইজি, কাকন, জোবেদা আক্তার, মুন্নী রওশন আরা, মলিন, আকলিমা আক্তার, লিজা আক্তার, নাবিহা আলী, নুজুবা আলী, দীপা, রিয়াল, শিউলি আক্তার, দিনা ইসলাম, শিল্পী, শারমীন, রুবি, নিপা, মিতা, জুহুরা ইশিতা সহআরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন আরশী ফ্যাশন এর কর্ণধার সান্ত সুখি মুন্নী।

এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইতালির রাজনৈতিক এবং সামাজিক নেতারা নারী নির্যাতন বন্ধে প্রবাসী নারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys