1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়লো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। ইতালির স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল এ খবর জানায়।

করোনা সংক্রান্ত ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা সোমবারের এক আদেশে এ নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে। যেখানে করোনা সংক্রান্ত নির্দেশনায় অল্প কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হলেও বেশিরভাগ নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে বাংলাদেশসহ কয়েক দেশের প্রবেশ নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু এ দিন জারি করা নতুন নোটিশে এক মাস সময় বাড়ানো হয়েছে।

এ তালিকায় বাংলাদেশের সঙ্গে আগের মতোই রয়েছে ১৬টি দেশের নাগরিক। অন্য দেশগুলো হলো ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

এর আগে কয়েক দফা দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ আগস্টে বলা হয়, বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকেরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না। এর আগে ইতালির দেওয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্টের জেরে এ নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys