বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ইউরোপীয় নেতাদের সঙ্গে এরদোগানের বৈঠক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার দুপুরে বৈঠকের কিছুক্ষণ পরে সাংবাদিকদের এরদোগান বলেন, বৈঠক ভালো হয়েছে। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।

প্রতিবেদনে বলা হয়, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান লন্ডনে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া দুইদিনের ন্যাটো সম্মেলনে যোগদানের জন্য আসা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যানজেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছেন। নেতাদের সঙ্গে উত্তর সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে।

তুরস্কের সীমান্তর নিরাপদ, শরণার্থীদের নিরাপদে সিরিয়ায় ফেরানো এবং সিরিয়ার ভূখণ্ডতা অখণ্ড রাখতে ৯ অক্টোবর উত্তর সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন পিস স্প্রিং শুরু করে।

মঙ্গলবার বিকালে এরদোগান লন্ডনে পৌঁছলে তাকে আলাদাভাবে প্রথমে রাণী এলিজাবেথ ও পরে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে বরিস জনসন অভ্যার্থনা জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys