শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলায় ছয়তলা ভবনের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে বংশাল থানায় এই মামলা করেন।

বংশাল থানার ওসি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যে বাড়িতে আগুন লেগেছে তার মালিক, কেমিক্যাল গোডাউনের মালিকসহ ৭৮ জনকে মামলার আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গোডাউনের কর্মচারীরাও রয়েছে। মামলায় অপরিকল্পিতভাবে দাহ্য পদার্থ রাখা, অবহেলাজনিত কারণে মৃত্যু, নিরাপত্তাহীনতার অভিযোগ আনা হয়েছে।’

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই ভবনের দুই নিরাপত্তাকর্মীমসহ চারজন নিহত হন।

এছাড়া ২০ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আগুন লাগা ওই ভবনের নাম হাজী মুসা ম্যানশন। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থাকলেও দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys