সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

আমেরিকাকে সতর্ক করল উত্তর কোরিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন ইয়ো জং এ নিয়ে বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারিও দিয়েছেন। আলজাজিরা।

রাজধানী সিউলে পৌঁছানোর কথা রয়েছে। এর একদিন আগেই বাইডেন প্রশাসনকে সতর্ক করলেন ইয়ো জং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার কোরিয়ো নীতি নির্ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই উত্তর কোরিয়ার তরফ থেকে এই সতর্কবার্তা দেয়া হলো।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে লড়াই করে চলেছে বলে অভিযোগ করেছেন কিম ইয়ো জং। তিনি এই যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, ‘আপনারা (বাইডেন প্রশাসন) যদি আগামী চার বছর শান্তিতে থাকতে চান তবে প্রথম ধাপেই (গানপাউডারের) দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।’

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এই মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছেন ইয়ো জং। তিনি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের মার্চ বা সংকটের মার্চ বেছে নিতে চলেছে।’এদিকে, মার্কিন সরকার জানিয়েছে- তারা কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের জন্য চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys