1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

‘আমারে মাইরেন না, আমি আর নিউজ করব না’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর সাংবাদিক গোলাম সরওয়ারকে অচেতন অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা থেকে উদ্ধার করেছে স্থানীয় ব্যক্তিরা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়কুমিরা গরুর বাজার এলাকায় খালের পারে তাঁকে পাওয়া যায়।

স্থানীয় ব্যক্তিরা গোলাম সরওয়ারকে উদ্ধার করে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীকে খবর দেয়। চেয়ারম্যান বিষয়টি থানায় জানান। পুলিশ রাত ৮টার দিকে গিয়ে সরওয়ারকে নিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাম সরওয়ারকে অচেতন অবস্থায় সীতাকুণ্ডের কুমিরায় পাওয়া গেছে।

স্থানীয় কয়েকজন জানান, উদ্ধারের সময় গোলাম সরওয়ার বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করব না।’

ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, সন্ধ্যার কোনো এক সময় গোলাম সরওয়ারকে কে বা কারা জঙ্গলে ফেলে যায়। বাজারের এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে সেদিকে গিয়ে গোঙানির শব্দ শুনতে পান। কাছে গিয়ে ওই ব্যক্তি গোলাম সরওয়ারকে দেখতে পান। পরে তাঁকে (চেয়ারম্যান) খবর দেওয়া হয়। তিনি পুলিশকে খবর দেন।

গোলাম সরওয়ার নিখোঁজের পর থেকে তাঁকে উদ্ধারে আন্দোলন চালিয়ে আসা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরওয়ারকে উদ্ধার করা হয়। এ সময় তিনি অচেতন ছিলেন। পরে রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

গোলাম সরওয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম নগরের ব্যাটারি গলি এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলায়। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys