1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

আজও জামিন পেলেন না আরিয়ান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: মাদককাণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এই মামলায় আরও দুই অভিযুক্ত আরবাজ, মুনমুনও জামিন পাননি।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বোম্বে হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিন আবেদনের শুনানি আজকের মতো স্থগিত করেছেন।

বিচারপতি সাম্ব্রে জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার পরে আবারও জামিন শুনানি শুরু হবে। আজ আদলতে এনসিবির পক্ষে উপস্থিত ছিলেন এএসজি অনিল সিং।

তিনি আদালতকে বলেন, বৃহস্পতিবার তিনি মুকুল রোহতগি, অমিত দেশাই এবং আলি কাশিফ খান দেশমুখের যুক্তির জবাব দেবেন। তিন এক ঘণ্টার মধ্যে যুক্তি শেষ করার চেষ্টা করবেন বলেও আদালতে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys