ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসে সিলেটের বিশ্বনাথ উপজেলার ফয়ছল আহমেদ (নিখোঁজ) রয়েছেন গত ১৪ অক্টোবর থেকে। তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।
নিখোঁজ ফয়ছল আহমেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণ কাটলীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মস্তাব আলী টেইলারের ছেলে। এলাকায় তিনি পরিচিত ও প্রিয় মুখ হিসেবে পরিচিত।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ফ্রান্সের প্যারিস থেকে হঠাৎ নিখোঁজ হন ফয়ছল আহমেদ। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাচ্ছেন না।
দীর্ঘ সময় ধরে তাঁর খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। প্রিয়জনের সন্ধান পেতে তাঁরা প্যারিসের স্থানীয় প্রশাসনসহ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে সিলেট ও বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের কাছে ফয়ছল আহমেদের সন্ধানে সহযোগিতার আবেদন জানিয়েছে তাঁর পরিবার।
যোগাযোগের অনুরোধ
কোনো হৃদয়বান ব্যক্তি ফয়ছল আহমেদের সন্ধান পেলে কিংবা তাঁকে কোথাও দেখে থাকলে দ্রুত ০৭৫৮০১৪৬৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফয়ছল আহমেদকে খুঁজে পেতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। তাঁর সন্ধান পেলে উল্লিখিত নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।