ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসী আবুল খায়ের লিটনের জানাজার নামাজ আগামী শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পরিচিত মুখ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদটি অবস্থিত ১২৭ বুলেভার্ড ম্যাক্সিম গোর্কি, ৯৩২৪০ স্টেইনস, ফ্রান্স ঠিকানায়।
এ উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বড়লেখা উপজেলাসহ সকল বাংলাদেশি প্রবাসীর প্রতি মরহুমের জন্য দোয়া করার এবং জানাজার নামাজে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
মরহুম আবুল খায়ের লিটনের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।