বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

লাইফ সাপোর্টে কবরী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

বৃহস্পতিবার বিকেলে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় আজ সন্ধ্যায় করবীর অফিসিয়াল ফ্যান পেজে তার ছেলে শাকের চিশতী একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ মায়ের অক্সিজেন লেভেল নেমে যাচ্ছে। তবে মাঝেমধ্যে অক্সিজেন লেভেল স্বাভাবিক হচ্ছে। এটা আশাব্যঞ্জক। বোঝা যাচ্ছে না তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন কী না। কিংবা শারীরিক অবস্থা কতটা জটিল পর্যায়ে গেছে। আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। মা তার সন্তান, স্বজন ও ভক্তদের কথা জানতে চেয়েছেন। তিনি যেন সুস্থ হয়ে উঠেন সেজন্য সবার কাছে আমি দোয়া চাই।

গত ৫ এপ্রিল পরীক্ষায় কবরীর করোনা শনাক্ত হয়। সেদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান দেশ বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। পরিচালক হিসেবে নির্মাণ করেছেন সিনেমা৷ দীর্ঘ ১৪ বছর পর দ্বিতীয় সিনেমা তৈরিতে হাত দিয়েছিলেন। ‘এই তুমি সেই তুমি’ নামের ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ছিল ‘আয়না’।

অভিনয় ও নির্মাণের পাশাপাশি লেখালেখিও করেন কবরী। ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তার লেখা আত্মজীবনী ‘স্মৃতিটুকু থাক’।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys