বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুবর্ণজয়ন্তীতে মৈত্রী সেতু উদ্বোধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনেকগুলো স্থাপনার সঙ্গে খাগড়াছড়ি জেলার রামগড়ে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুটির আনুষ্ঠানিক করবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর নির্মিত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, ভারত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

পররাষ্ট্র সচিবের পরিদর্শনকালে সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কমকর্তা, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের মিজোরামসহ পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ২০১৫ সালের ৬ জুন উভয় দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys