বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রে ফের ভাঙা হলো গান্ধীমূর্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফের আক্রমণের শিকার হলো ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি।

নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ডেভিস অঞ্চলের সেন্ট্রাল পার্কে স্থাপিত গান্ধীমূর্তিটি বৃহস্পতিবার গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। মুখাবয়বের কিছু অংশও কেটে সরিয়ে নেওয়া হয়েছে।

২০১৬ সালে স্থাপিত ভারতের দেওয়া সাড়ে ছয় ফুট লম্বা ও ৬৫০ পাউন্ড (২৯৪ কেজি) মূর্তিটি ব্রোঞ্জের।

এবারই প্রথম নয়, গত বছরও ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সামনে স্থাপিত আরেকটি গান্ধীমূর্তি খালিস্তানি সমর্থকদের হামলার শিকার হয়। খবর এনডিটিভির।

মূর্তি ভাঙার বিষয়টি নজরে আসে ২৭ জানুয়ারি সকালে। তবে ঠিক কখন মূর্তিটি ভাঙা হয়েছে, তা স্পষ্ট নয়। কে বা কারা, কিভাবে মূর্তিটি ভেঙেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেভিস সিটি কাউন্সিলম্যান লুকাস ফ্রেরিকস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মূর্তিটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুনরায় ঠিক করার পর এটি আবারও স্থাপন করা হবে।

ডেভিস পুলিশের ডেপুটি সেন্ট্রাল চিফ পল ডোরোশভ জানিয়েছেন, এলাকার বাসিন্দাদের একাংশের কাছে এই মূর্তিটি একটি আইকন। ফলে মূর্তি ভাঙার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মূর্তিটি বসানোর সময় তীব্র বিরোধিতা করেছিল গান্ধীবিরোধী ও ভারতবিরোধী কিছু সংগঠন। এদের নেতৃত্বে ছিল অর্গানাইজেশন ফর মাইনরিটিজ ইন ইন্ডিয়া (ওএফএমআই)।

কিন্তু বিরোধিতা সত্ত্বেও মূর্তি বসানোর পক্ষেই ভোট দেয় ডেভিস প্রশাসন। তারপর থেকে গান্ধীমূর্তি সরানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ওএমএফআই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys