বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

২৭ জানুয়ারি প্রথম টিকা পাবেন একজন নার্স

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে ২৭ জানুয়ারি করোনা টিকা দেওয়ার মধ্য দিয়ে প্রাথমিকভাবে টিকা দান কার্যক্রম শুরু হবে।

শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান।

স্বাস্থ্য সচিব বলে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স দেশে প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত হয়ে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

‘পরদিন ঢাকার ৫টি হাসপাতালে ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।’

আব্দুল মান্নান বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৩ কোটি ভ্যাকসিন কেনার চুক্তি করেছি আমরা। এরই মধ্যে ভারত আমাদের ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে। এর মধ্যে আমাদের কেনা আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে চলে আসবে। ২৭ জানুয়ারি থেকে আমরা কার্যক্রম শুরু করব।

প্রসঙ্গত, বাংলাদেশের কেনা ভ্যাকসিন এখনো দেশে না এলেও ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে ভারত। তেজগাঁওয়ে জেলা ইপিআই স্টোরে এসব ভ্যাকসিন সংরক্ষণ করা আছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys