1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে টিকাদান কর্মসূচি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বাংলাদেশকে উপহার দেওয়া ভারতের ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

৮ ফেব্রুয়ারি সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর আজিমপুরে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগেও আমরা তেমনি সফল হবে। করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতেও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার দেয় ভারত সরকার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys