1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা, অবশেষে ধরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দেয়ার অভিযোগে নিসারুল ইসলাম (৩৩) নামের এক ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটির (ডিএমএফ) চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌর শহরের ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান জানান, এমবিবিএস ডাক্তার পরিচয়ে নিসারুল ইসলাম চিকিৎসা প্রদান করছেন- এমন অভিযোগ আসে প্রশাসনের কাছে। এরই ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আরও জানান, গ্রামের সাধারণ লোকজন বোঝেন না ডাক্তারদের ডিগ্রি বা উপাধি। এই সুযোগে অনেকদিন থেকে তিনি নিজেকে বিভিন্নভাবে এমবিবিএস ডাক্তার বলে পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলো। ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) চিকিৎসক হয়ে এমবিবিএস ডাক্তার পরিচয় প্রদান করায় তাকে এই জরিমানা প্রদান করা হয়।

এ সময় আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys