মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২৪

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত আরও ১৩ জন। দেশটির পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি সুমত্রার পাগারালাম শহরের ডেম্পো তেনাগ জেলার দিকে যাচ্ছিল। সোমবার মধ্যরাত নাগাদ দুর্ঘটনা কবলে পড়ে।

পাগারালাম পুলিশ মুখপাত্র ডলি গুমারা সংবাদ সংস্থা এফপিকে জানায়, বাসটি ১৫০ মিটার নিচে পড়ে যায়।

তিনি আরো বলেন, গিরিখাতে পড়ে যাওয়ার আগে বাসটি রাস্তার বেষ্টনীর মধ্যে বিধ্বস্ত হয়ে যায়। বাসের মধ্যে এখনো কিছু লোক আটকা আছে।

এছাড়া তিনি বলেন, অন্য কোন গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি, আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys