1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

সুশান্তকে নিয়ে মুখ খুললেন বাবা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: একমাত্র ছেলে মৃত্যু শোক তাঁকে যেন পাথর করে দিয়েছিল । এ ক’দিন শুধুই ছেলের ছবিটার সামনে বসে চোখের পানি ফেলে গিয়েছেন তিনি । আবার নিজের সমস্ত দায়িত্ব-কর্তব্যও পালন করতেও ভোলেননি । আর হতভাগ্য পিতা হয়তো নিজের মনের মধ্যেও সেই উত্তর খুঁজে গিয়েছেন নিরন্তর, কেন এমন করল ছেলেটা ?

সুশান্তের মৃত্যুর ১২ দিন কেটে গেছে । তাঁর আত্মার শান্তি কামনায় রীতি মেনে সমস্ত শ্রাদ্ধশান্তিও সমাপ্ত । সুশান্তের পটনার বাড়িতেই আয়োজন করা হয়েছিল তাঁর স্মরণসভার । সেখানেও ছেলের ছবির সামনে স্থির হয়ে বসে থাকতে দেখা গিয়েছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কেকে সিং’কে । অবশেষে নীরবতা ভাঙলেন সুশান্ত সিং রাজপুতের বাবা ।

এ দিন সুশান্তের মৃত্যু, প্রেম, সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অঙ্কিতার প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায় । তিনি স্পষ্টই জানান, অঙ্কিতা পটনার বাড়িতেও এসেছিলেন । তাঁর সঙ্গেই সুশান্তের বিয়ে হওয়ার কথা ছিল ২০১৬-র শেষ দিকে । কিন্তু ওই বছরের শুরুতেই তাঁদের ৬ বছরের সম্পর্ক শেষ হয়ে যায় । কিন্তু কেন এই সম্পর্ক পূর্ণতা পেল না, কেনই বা অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ করলেন নায়ক ? এর উত্তরে কেকে সিং বলেন, ‘ইয়ে তো সংযোগ হ্যায় । যো হোনা হোতা হ্যায় ও হোতা হ্যায় ।’

সম্প্রতি কি তাঁদের মধ্যে বিয়ে নিয়ে কোনও কথা হয়েছিল ? সুশান্তের বাবা জানান, হয়েছিল । রিয়া’কে তিনি চেনেন না । তবে সুশান্ত বলেছিলেন, এখন করোনার কারণে বিয়ে করা যাবে না । তারপর একটা ছবি হাতে আছে । সেটা হয়ে গেলে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দেখা যাবে । এটাই ছিল সুশান্তের সঙ্গে তাঁর বাবার শেষ কথোপকথন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys