শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শহীদ আফ্রিদি করোনা আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন শহীদ আফ্রিদি বলছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

টুইটারে এক বার্তায় তিনি জানিয়েছেন, “বৃহস্পতিবার থেকে আমার শরীরটা ভাল যাচ্ছে না। শরীরে ব্যথা শুরু হয়েছে। আমার টেস্ট হয়েছে। এবং দু:খজনক হলো আমি পরীক্ষায় আমার করোনাভাইরাস ধরা পড়েছে। আমার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন, ইনশা আল্লাহ।”

পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে শহীদ আফ্রিদি দ্বিতীয় যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এর আগে তৌফিক উমরও করোনা পজিটিভ শনাক্ত হন।

তবে কিছুদিন আগে তিনি জানিয়েছেন তিনি সম্পূর্ণ আরোগ্যলাভ করেছেন।

এর মধ্যে পাকিস্তানে লেগ স্পিনার রিয়াজ শেখসহ অন্তত দু’জন প্রথম শ্রেণির ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শহীদ আফ্রিদির টুইটার ঘোষণা:
ক্রিকেটের পিচে শহীদ আফ্রিদির পদচারণ শুরু হয় ১৯৯৬ সালে।

তিনি এ পর্যন্ত ২৭টি টেস্ট, ৩৯৮ ওডিআই এবং ৯৯টি টি-২০ খেলেছেন।

তিনি ২০১১ সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে পাকিস্তান দলে নেতৃত্ব দেন।

কিছু দিন আগে শহীদ আফ্রিদি ২০ হাজার ডলার দিয়ে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের একটি ব্যাট কিনে নেন।

দরিদ্রদের জন্য তহবিল তৈরির লক্ষ্যে তার একটি ঐতিহাসিক ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক।

করোনাভাইরাসে কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ার ফলে জীবনযাপন কষ্টকর হয়ে যাওয়া মানুষের সহায়তায় তহবিল তৈরির চেষ্টা করছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys