বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: জারিফ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: শেতাঙ্গ পুলিশের হাতে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবকের নির্মম হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করেছে ইরান। ওই ঘটনার প্রতিবাদে দেশটিতে চলা বিক্ষোভের দিকে ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন,হাঁটু দিয়ে গলা চেপে ধরার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে।

সোমবার রাতে এক টুইট বার্তায় এ মন্তব্য করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন,ট্রাম্প প্রশাসন দুই বছর আগে ইরানের ৮ কোটি মানুষের বিরুদ্ধে হাঁটু দিয়ে গলা চেপে ধরার কৌশল অবলম্বন করেছে।এখন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা পরাজিত হবে না। তারা বিক্ষোভ করছে।

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরে হত্যার ঘটনায় আমেরিকা জুড়ে এখন ব্যাপক বিক্ষোভ চলছে। ওই বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন,গলায় হাঁটু চেপে ধরার কৌশল নতুন কিছু নয়; যে গোষ্ঠী দাবি করে মিথ্যা, প্রতারণা ও ডাকাতি করা তাদের অভ্যাস তারা গত দুই বছর ধরে ইরানের ৮ কোটি মানুষের বিরুদ্ধে এই কৌশল প্রয়োগ করেছে এবং এর নাম দিয়েছে সর্বোচ্চ চাপ প্রয়োগ।

‘এই কৌশল ইরানি জনগণকে নতি স্বীকার করাতে পারেনি এবং যুক্তরাষ্ট্রের আফ্রিকান বংশোদ্ভূত নাগরিকদেরও পরাজিত করতে পারবে না’-যোগ করেন জারিফ।

এদিকে যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সোমবার মার্কিন জনগণকে উদ্দেশ করে বলেন, বিশ্ববাসী আপনাদের অসহায়ত্বের আকুতি শুনেছে এবং আপনাদের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys