1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালিতে মৃত্যু ১৯ হাজার ছাড়াল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। মৃত্যুর সংখ্যা যেমন দিনদিন বাড়ছে, তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাস আতঙ্কে হতাশায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। তা সত্ত্বেও করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর মিছিল অব্যাহত আছে।

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬১৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন। সুস্থ হয়ে একদিনে ঘরে ফিরেছে ২ হাজার ৭৯ জন। মোট ৩২ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে গুরুতর রোগীর সংখ্যা কমেছে। এখন পর্যন্ত ৩ হাজার ৩৮১ জন আইসিইউতে রয়েছে।

শনিবার আক্রান্ত হয়েছে ১৯৮৬ জন। মোট আক্রান্তের সংখ্যা (চিকিৎসাধীন) ১ লাখ ছাড়িয়েছে। ফলে মোট আক্রান্ত ও সুস্থ সব মিলে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন। আক্রান্তের শতকরা ৬৫ ভাগ নিজ বাসায় চিকিৎসাধীন।

করোনায় এ পর্যন্ত ১০৭ চিকিৎসক ও ২৮ সেবিকার প্রাণ গেছে। এছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৫২ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্সও অ্যাম্বুলেন্সকর্মীরা স্বাস্থ্যসেবা দিতে মাঠে নেমেছে।

অন্যদিকে গোটা ইতালি আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ গত ৩০ দিনে বিভিন্ন জায়গায় প্রায় ৬০ লাখ মানুষকে চেক করেছে। তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে ২ লাখ ২০ হাজার জনকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys