সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

আমি প্রত্যেককে সমান চোখে দেখি: মাশরাফি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমি কারও সমালোচনা করি না। প্রত্যেককে সমান চোখে দেখি। সবাইকে সম্মান দেই।

সোমবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মাশরাফি আরও বলেন, আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। আমি অনেকেরই সন্তানতুল্য। আমার ভুল হলে সরাসরি বলবেন, শুধরে দেবেন।

আগামী তিন বছরের মধ্যে নড়াইলের চেহারা পরিবর্তন করে দেয়ার আশ্বাস দিয়ে মাশরাফি বলেন, নড়াইল এলাকার উন্নয়নের জন্য ইউনিয়নভিত্তিক চাহিদার তালিকা করে আমাকে দেন। তাহলে আগামী তিন বছরের মধ্যে আমি এই এলাকার পরিবর্তন করতে পারব।

সমাজকে মাদক ও দুর্নীতি মুক্ত করতে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এ অধিনায়ক আরও বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই। যে কোনোভাবে এগুলো নির্মূল করতে হবে। মাদক ও দুর্নীতি মুক্ত নড়াইল গড়তে হবে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মাশরাফি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দলে গ্রুপিং করবেন না। উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমাকে নিয়ে পলিটিকস করবেন না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys