সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

বঙ্গবন্ধুর ইতিহাস ফ্রান্সে বাংলাদেশি প্রজন্মের কাছে তুলে ধরার আহবান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

আমাদেরকথা প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর নাম যে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে তা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। ফ্রান্সস্থ সাংবাদিক পরিবারের আয়োজনে এক অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এই অভিমত তুলে ধরেন।

শনিবার রাজধানীর প্যারিসের স্থানীয় এক রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।এতে অংশগ্রহণ করে ফ্রান্সের বেড়ে ওঠা শিশু কিশোররা। অংশগ্রহণকারী শিশু-কিশোররা রং পেন্সিল আর তুলিতে বঙ্গবন্ধু ও স্মৃতিসৌধ,জাতীয় পতাকা সহ দেশের নানা আইকনিক স্থান ও প্রতিষ্ঠানের ছবি আঁকে।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

সাংবাদিক আব্দুল আজিজ এর সভাপতিত্বে নয়ন মামুনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন আবু তাহির, লুৎফুর রহমান বাবু , ওমর ফারুক মিজানুর রহমান ,জাফর ইকবাল ,মারুফ চৌধুরী ,মাসুদ আহমদ ,ফাহাদ , রশিদ চৌধুরী , শেখ সামিরা ,ইসরাত জাহান , ইরফান, তানিয়াসহ আরো অনেকে।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ফ্রান্সের বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে এমন অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করা উচিত। ভবিষ্যতে বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবুল কালাম মামুন ও মাসুমা ইসলাম নদী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys