1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভোলায় ১১ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিউজ ডেস্ক: ভোলার মনপুরা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে মনপুরা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার সময় ইমরান ও তার সহযোগীরা নানাভাবে উত্ত্যক্ত করত তার শিশু সন্তানকে। মেয়ের কাছ থেকে কোন সাড়া না পেয়ে গত ১৪ই মে রাত আনুমানিক ১০-১১টার দিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নরপশুরা।

 

ভুক্তভোগী মেয়ের বাবা সবুজ আরো জানান, বিষয়টি নিয়ে মনপুরা থানায় অভিযোগ দায়ের করেন এবং পুলিশ আসামির বড় ভাই ধর্ষণে সহযোগী হোসেনকে আটক করেছে। কিন্তু আসামি হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মোড়ল মাতব্বররা চাপ প্রয়োগ করছে। তারা মীমাংসার করে দিবেন বলে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। মনপুরার জাহাঙ্গীর সিকদার ও খোকন মামলা প্রত্যাহারের জন্য ভিকটিমের পরিবারকে নিয়মিত চাপ প্রয়োগ করে যাচ্ছেন বলেও জানিয়েছেন ভিকটিমের বাবা। তারা ধর্ষণের বিচার করে দিবেন বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা সাঈদ আহমেদ জানান, ভিকটিমের বাবা থানায় গতকাল লিখিত অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

একবার মামলা প্রত্যাহারের জন্য এসেছে। তবে ঘটনার প্রাথমিক সত্যতাও আমরা পেয়েছি। ভিকটিমের বাবা মা আবার থানায় এলেই আমরা মামলা নেবো। তবে এখন পর্যন্ত ভিকটিমের মেডিকেল পরীক্ষা করাতে পারেননি বলেও জানিয়েছেন মনপুরা থানার ওসি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys