বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

সীমান্ত খুলে দিল চীন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের শুরু থেকে গত প্রায় তিন বছর ধরে কড়া জিরো-কোভিড নীতি চালু রেখেছিল চীন। তবে গত মাস থেকে বিভিন্ন বিধিনিষেধ তুলে নিতে শুরু করে দেশটি। সর্বশেষ বিধি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম তুলে দিয়ে সীমান্ত খুলে দিয়েছে চীন। খবর আল-জাজিরা, বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার থেকে হংকংয়ের সঙ্গে তিন বছর পর চীনের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এতে করে যাওয়ায় স্থল ও সাগরপথে ভ্রমণকারীদের ঢল শুরু হয়েছে। দীর্ঘদিন পর পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করতে উৎসুক হয়ে আছেন তারা।

চীনের এই ঘোষণায় হংকংয়ের অধিবাসী তেরেসা চো বলেন, আমি খুব, খুবই খুশি, খুবই অধীর। বহু বছর বাবা-মাকে দেখিনি। বাবা-মা ভাল নেই। তাদের কোলন ক্যান্সার হওয়ার খবর শোনার পরও দেখতে যেতে পারিনি। এখন তাদেরকে দেখতে যেতে পেরে আমি সত্যিই খুশি।

এ ছাড়া চীনাও থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর পর্যটন স্থানগুলোতে দীর্ঘসময় ধরেই যেতে পারেনি । সীমান্ত খোলার পর এখন তাদের সেসব স্থানে ভ্রমণের দ্বার খুলে গেল।

দেশটি রোববার থেকে মূল ভূখণ্ডের অধিবাসীদের জন্য পাসপোর্ট, ভ্রমণ ভিসা এবং সাধারণ ভিসা ইস্যু করতে শুরু করেছে। এ ছাড়া চীন বিদেশিদের জন্য রেসিডেন্স পারমিটও দিচ্ছে। ২০২০ সালের মার্চ মাস থেকে চীন সরকার কার্যত তাদের সব সীমান্ত বন্ধ রেখেছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys