1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যে কারণে নাচলেন না নোরা ফাতেহি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: নাচের জন্যই বলিউডে খ্যাতি পেয়েছেন যে নোরা ফাতেহি, বাংলাদেশে এসে মঞ্চে সেই নাচই করেননি তিনি। শুক্রবার দুপুরে বাংলাদেশ সফরে আসেন বলিউডের এ নৃত্যশিল্পী। অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

শনিবার অনুষ্ঠান শেষে বিকালে বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোর ৪টায় বাংলাদেশ ত্যাগ করেন জনপ্রিয় এ বলিউড স্টার।

এর আগে শুক্রবার ঢাকায় পৌঁছে ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে বিশ্রাম নেন নোরা। সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি মঞ্চ আলোকিত করেন রাত সাড়ে ৯টায়।

এ সময় উড়ন্ত চুমু দর্শকের উদ্দেশে ছুড়ে দিয়ে সবাইকে ধন্যবাদ জানান ‘গরমি গার্ল’খ্যাত নোরা। এ মঞ্চে এসে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন বলিউড গ্লামারস গার্ল নোরা। নারীকেন্দ্রিক এ অনুষ্ঠানে আসার সুযোগ থাকলে আবারো এমন অনুষ্ঠানে অংশ নিতে চান তিনি।

অনুষ্ঠানে অংশ নিলেও মঞ্চে নাচে অংশ নেননি তিনি। এ কারণে অনেক দর্শককেই হতাশ হতে দেখা যায়।

আয়োজক সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাদের অনুমতি দেওয়ার সময়ই বলে দেওয়া হয়েছিল- শুধু তথ্যচিত্রের শুটিং হবে, কোনো পরিবেশনায় অংশ নিতে পারবেন না নোরা। প্রশাসনের পক্ষ থেকেও তাদের বলা হয়েছিল, নোরা যেন না নাচেন।

এ বিষয়ে ইশরাত জাহান মারিয়া বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা ছাড়া তিনি ৭ ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys