সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৬, আহত ২০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রাশিয়ার একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জনই শিক্ষার্থী। ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। স্কুলটি মধ্য রাশিয়ার শহর ইজহেভস্কে অবস্থিত। সেখানকার গভর্নর আলেকজান্ডার ব্রেচালোভ এক ভিডিও বার্তায় জানান, অজ্ঞাত ওই বন্দুকধারী স্কুলের মধ্যে ঢুকে প্রথমে নিরাপত্তাকর্মীকে হত্যা করে। এরপর শিক্ষার্থীদের উপর গুলি চালাতে থাকে সে।

আরব নিউজ জানিয়েছে, স্কুলটিতে প্রথম শ্রেনী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা হয়। শিক্ষার্থীদের ওপর গুলির পর নিজেকে গুলি করে আত্মহত্যা করে ওই হামলাকারী। হামলার ঘটনার পর দ্রুততার সঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং সবাইকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গভর্নর।
তবে এখনও হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। ইজহেভস্ক ইউরাল পর্বতমালার পশ্চিমে অবস্থিত একটি শহর। এটি রাজধানী মস্কো থেকে প্রায় এক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys