বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সেপ্টেম্বরে হাসিনা-মোদি উদ্বোধন করবেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনদিনের ভারত সফরকালে দুই নেতা যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন।

বাগেরহাটের রামপালে নির্মিত ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র।

এটি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মাণ করেছে। এতে ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ৫০:৫০ যৌথ উদ্যোগ রয়েছে। প্রকল্পটির খরচ দেড় বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় ভারত সফরে করবেন এবং দুই থেকে তিনদিন থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys