1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার এ সতর্কতা জারি করে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। বাংলাদেশ ছাড়াও আরও পাঁচটি দেশকে গতকাল এ তালিকায় যুক্ত করে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় এ ছয় দেশকে ‘লেভেল-৩’ তালিকাভুক্ত করেছে সিডিসি। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

সিডিসি করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ)।

যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সিডিসি। আর লেভেল-৩ ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে।

সিডিসির লেভেল-৩ তালিকায় ইউরোপ থেকে নাম রয়েছে ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys