বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

মেয়েকে ২ কেজি ওজনের স্বর্ণের গহনা দিলেন ডিপজল!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

নিউজ ডেস্ক: কোটি টাকার কাবিনে বড় ছেলেকে বিয়ে করালেন ঢাকাই ছবির খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে রয়েছে বিবাহোত্তর সংবর্ধনার জমকালো আয়োজন।

আর এমন আয়োজনের মধ্যেই বৃহস্পতিবার সম্পন্ন হলো ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ারের শুভ জন্মদিন।

ছেলের বিয়ের অনুষ্ঠানের মাঝেও মেয়ের বিশেষ দিনটি ভুললেন না। পালন করলেন ঘটা করেই।

বিশেষ এ দিনে সবার কাছে তার ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন ডিপজলকন্যা।

বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে প্রচুর উপহার পেয়েছেন ওলিজা। তবে সবাইকে ছাপিয়ে গেছে বাবা ডিপজল ও স্বামী অর্পণের উপহার।

জন্মদিনে মেয়েকে ২ কেজি ওজনের ব্রেসলেট উপহার দিয়েছেন ডিপজল। আর স্বামীর কাছ থেকে ডায়মন্ডের রিং পেয়েছেন ডিপজলতনয়া।

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পরিবারের সঙ্গে কেক কাটেন ওলিজা। গত রাতে শ্বশুরবাড়িতেও কেক কাটেন তিনি।
আত্মীয়স্বজনকে নিয়ে যান সেনা মালঞ্চে।

জানা গেছে, আগামী সপ্তাহে পরিবারের সবাই কক্সবাজার যাবেন ডিপজল।

২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পণ-ওলিজার ঘরে দুই সন্তান রয়েছে।

ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি কলেজে শিক্ষকতা করেন তিনি। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মেকআপে পারদর্শী ওলিজা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys