শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

রুবেলের স্বপ্নপূরণ হবে ছেলেকে দিয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের অবুঝ সন্তান রুশদানের এখনও বোঝে না তার বাবা নেই। এখনও বাবার জন্য অপেক্ষা করে থাকে সে।

ব্রেন টিউমারে তিন বছর ভুগে গত ১৯ এপ্রিল না ফেরার দেশে চলে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা জানালেন, ছেলেকে বাবার মতো ক্রিকেটার বানাবেন তিনি। এটা রুবেলই স্বপ্ন ছিল।

যে করেই হোক প্রয়াত স্বামীর এই স্বপ্নপূরণে চেষ্টা করে যাবেন বলে জানালেন রূপা।

শুক্রবার সংবাদমাধ্যমকে রূপা বলেন, ‘রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার। মেয়র বলেছেন, পারিবারিক অভিভাবক হিসেবে উনি থাকবেন সবসময়। আমরা হয়ত বিসিবিকেও পাশে পাব।’

ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর বাড়িধারায় রুবেলের বাড়িতে যান মেয়র আতিকুল। এ সময় রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন।

তিনি রুবেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মেয়র আতিকুলও চান, রুশদান বড় হয়ে তার বাবার মতো ক্রিকেটার হোক।

তিনি বলেন, রুবেলের ছেলে রুশদান তার বাবার শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকব এবং সিটি করপোরেশন এই পরিবারের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে।

রুবেলের কবরটিও স্থায়ী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঈদের পরেই বোর্ডসভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys