1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বঙ্গবন্ধু ছিলেন বলেই বাংলাদেশ হয়েছে – ফ্রান্স আওয়ামীলীগের সম্পাদক কয়েছ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

আমাদের কথা প্রতিবেদক: বঙ্গবন্ধুকে বাংলাদেশের অবিসংবাদিত নেতা আখ্যায়িত করে ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ বলেছেন, বঙ্গবন্ধু আজন্ম বাঙালি খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন, ফাঁসির কাষ্টে ঝুলানোর হুমকি দেয়া হলেও বাঙালির অধিকার আদায়ে তিনি কখনোই পিছপা হননি।

তিনি আরো বলেছেন ,বাঙালির অস্থিমজ্জায় মিশে আছেন বঙ্গবন্ধু। ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়েছ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

গত ১৭ ই মার্চ সিলেট বিশ্বনাথের রাগীব- রাবেয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠান’র এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শাহনূর হোসাইন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সদস্য শামছুল হক মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys