বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

কাউন্সিলর প্রার্থীর স্ত্রীকে পেটালেন আরেক কাউন্সিলর প্রার্থী!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর স্ত্রী ও তার কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে আরেক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। দুপুর আড়াইটায় বার একাডেমি স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মারধরে আহত লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী সওকত হাসেম শুকুরের স্ত্রী দিপা হাসেম অভিযোগ করে বলেন, আড়াইটায় বার একাডেমি স্কুলকেন্দ্রে ভোট দিতে আসি। এ সময় ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী সেলিম খান ও তার ভাই হেদায়েতসহ তাদের লোকজন আমাকে ভোট দিতে বাধা দেন। এতে আমি কেন্দ্রের বাহিরে বের হয়ে এলে তারাও বাহিরে এসে আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে আমাকে মারধর করতে থাকেন।

এ সময় লাটিমের কর্মী-সমর্থকরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। ওই সময় সেলিম ও তার ভাই আমার গলা থেকে স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেন।

এ বিষয়ে ঘুড়ি প্রতীকের প্রার্থী সেলিম খান বলেন, তারা নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনায় ইচ্ছে করে ঝামেলা পাকাচ্ছেন। তাদের অভিযোগ সত্য নয়।

বার একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সামান্য সমস্যা হয়েছিল কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys