শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

সিসিইউতে মির্জা আব্বাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। আজ বুধবার সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন মির্জা আব্বাস। ব্যথা না কমায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে উচ্চ রক্তচাপসহ কিছু সমস্যা ধরা পড়ায় তাকে সিসিইউতে নেন চিকিৎসকরা।

এ ছাড়াও ডায়াবেটিসের রোগী মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা, যোগ করেন ডা. রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys