1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অবকাশ চলছেই মেসির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: লিওনেল মেসি এখন ‘ফ্রি এজেন্ট’। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এক মাস হতে চলল। এই আর্জেন্টাইন এখন তাই কোনো ক্লাবের খেলোয়াড় নন।

শৈশবের ক্লাবের সঙ্গেই মেসি নতুন চুক্তিতে যাচ্ছেন বলে গুঞ্জন থাকলেও এখনো কোনো পক্ষই তা নিশ্চিত করেনি। মেসিও তাই নতুন ফুটবল মৌসুমের জন্য এখনো অনুশীলনও শুরু করেননি।

কোপা আমেরিকা জয়ের পর থেকেই পরিবারের সঙ্গে চুটিয়ে অবকাশ যাপন করছেন মেসি। ক্যারিবিয়ানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে দুই সপ্তাহ ধরে অবস্থান করছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিন নতুন নতুন ছবি পোস্ট করছেন মেসি ও তার স্ত্রী। তাদের পোস্টগুলোই বলে দিচ্ছে, সময়টা দারুণ কাটছে তাদের।

মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি দ্রুতই নিশ্চিত করা যাবে বলে আশা বার্সেলোনার। তার আগ পর্যন্ত মেসির এই অবকাশ যে চলবেই, এটা বলাই যায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys