1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জাতিসংঘে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন তদন্তের পক্ষে ভোট দেয়নি ভারত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

নিউজ ডেস্ক: জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকেছে ভারত। গাজায় ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে তদন্ত কমিশন গঠনের জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল। নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। তবে বাংলাদেশ প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে। এ খবর দিয়েছে রিপাবলিক ওয়ার্ল্ড।

খবরে বলা হয়, জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে নয়টি দেশের। এই ভোটাভুটিতে ভোটদান থেকে বিরত থেকেছে ভারতসহ আরো ১৪ দেশ। এই প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়াও।

তবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের পক্ষে সায় দিয়ে প্রস্তাবটিকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, চিন এবং বাংলাদেশ। ভোট দেয়া থেকে আরো বিরত ছিল ফ্রান্স, ইতালি, জাপান, নেপাল, নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া-সহ আরও কয়েকটি দেশ। সব মিলিয়ে ইসরাইল ও হামাসের দ্বন্দ্বে গোটা বিশ্ব কার্যত দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys