বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আবার করোনা পজিটিভ আলমগীরের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল থেকে হাসাপাতালে ভর্তি আছেন অভিনেতা আলমগীর। বর্তমানে আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে দ্বিতীয় টেস্ট রিপোর্টেও তার করোনা পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে জানান আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

তিনি বলেন, ‘বাবা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছিল। তাই চিকিৎসকের পরামর্শ গত (২৮ এপ্রিল) সেকেন্ড টেস্টেও করানো হয়। সেখানেও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে বাবা শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন।’

গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সপরিবারের করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।

এরপর গত ১৮ এপ্রিল সপরিবারে নমুনা পরীক্ষায় আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসে তবে স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লাসহ অন্যদের রিপোর্ট নেগেটিভ আসে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys