1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

রুম্পার প্রেমিক চারদিনের রিমান্ডে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রুম্পা হত্যার ঘটনায় তার কথিত ছেলেবন্ধু আবদুর রহমান সৈকতকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ ডিসেম্বর) আদালত সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রুম্পার রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত কর্মকর্তা ডিবির রমনার জোনাল টিমের পরিদর্শক শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস এ রিমান্ড আবেদন করেন।

ঘটনার প্রাথমিক তদন্তের বিষয়ে আকতারুজ্জামান ইলিয়াস আদালতকে জানান, রুম্পা ও সৈকতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দিন দিন তাদের সম্পর্কে অবনতি ঘটে। গত ৪ ডিসেম্বর বিকেলে তারা স্টামফোর্ড ইউনিভার্সিটির বাইরে দেখা করেন। তখন কোনো যৌক্তিক কারণ ছাড়াই সম্পর্ক ছিন্ন করার কথা বলেন সৈকত। রুম্পা বারবার অনুরোধ করলেও সৈকত সম্পর্ক রাখতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মনোমালিন্য ও বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরে ওই দিন রাত পৌনে ১১টায় সৈকত তার কয়েকজন সহযোগীকে নিয়ে রুম্পাকে ৬৪/৪ সিদ্ধেশ্বরীর বাড়ির ছাদে নিয়ে যান। একপর্যায়ে রুম্পাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এটাই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys