1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৩

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ৩ তলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে ৮ জন বের হতে পারলেও বাকিরা আটকা পড়েন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনাকে ফিলাডেলফিয়ার ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর দিনগুলোর একটি বলে উল্লেখ্য করেছেন শহরের মেয়র জিম কেনি। তিনি বলেন, এভাবে এতো মানুষের মৃত্যু সত্যিই অনেক কষ্টের। একসঙ্গে এতোগুলো শিশুর মৃত্যুও বেদনার। সূত্র : দ্য গার্ডিয়ান, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys