1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

যাকে বিয়ে করলেন এসআই টুটুল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। সম্প্রতি তাদের আকদ সম্পন্ন হয়েছে। টুটুল-সোনিয়া দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে এই সংগীতশিল্পীর সঙ্গে হোয়াটসঅ্যাপে মাধ্যমে যোগাযোগ করা হলে, তিনি কোনো কথা বলতে নারাজ।

এর আগে, জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন এসআই টুটুল। এক বছর আগে তানিয়ার সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে।

জানা গেছে, টুটুল ও তানিয়া গত পাঁচ বছর আলাদা ছিলেন। গত বছর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজেই টুটুলের যাওয়া আসা হতো। সেখানেই আরটিভির বাংলা গায়েন অনুষ্ঠানের সুবাদে সোনিয়ার সঙ্গে তার পরিচয়। এরপর সম্প্রতি মুসলিম রীতিতে তাদের আকদ হয়েছে। খুব শিগগির আমেরিকায় বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন গায়কের একটি ঘনিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys