1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ফ্রান্সে বসবাসরত ছাতক-দোয়ারাবাজার বিএনপি পরিবারের উদ্যোগে ১ ফেব্রুয়ারি রোববার প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসীমা কুটুমবাড়ি রেস্টুরেন্টে বিকাল ৪ টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত (ছাতক-দোয়ারাবাজার) সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন এর সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত নির্বাচনী মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি নেতা ফরিদ মিয়া এবং সভা যৌথ সঞ্চালনা করেন রাসেল আহমদ ও কায়সার আহমদ এবং আলমগীর হোসেন। সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জসীম উদ্দিন।

 

 

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন মনোয়ার হোসেন মুজাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালে বক্তব্য প্রদান করেন বিএনপি’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক এবং সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি সাবেক সহ-সভাপতি এইচ এম রহিম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ও সিলেট এম,সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফ্রান্স বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, ফ্রান্স বিএনপি নেতা হেলাল আহমদ, ফ্রান্স বিএনপি নেতা আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, ফ্রান্স বিএনপি নেতা সিপার আহমেদ, বিএনপি নেতা ছাদ মিয়া, বিএনপি নেতা খাইরুল আমিন খসরু, ফ্রান্স যুবদল নেতা জমির আলী, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবের আহমদ, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলী, যুবদল নেতা জামিনুল হক জামিল, যুবদল নেতা জানে আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুরক্ষায় জাতির কল্যাণের স্বার্থে বিএনপির নেতৃত্ব অপরিহার্য। বাংলাদেশের ইতিহাসে যখনই গণতন্ত্র কলঙ্কিত হয়েছে বিএনপি’র নেতৃত্বে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন সহ সারাদেশে জনগণ ধানের শীষকে বিজয় করে বিএনপি ক্ষমতায় এসে জনকল্যাণমূলক কাজ করার মাধ্যমে বাংলাদেশ’কে আধুনিক রাষ্ট্র বিনির্মাণে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করবে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি ও বিএনপি নেতা ফরিদ মিয়া। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys