1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

২০২৬ সালের ফ্রান্সের পৌর নির্বাচনের প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদ জয়ী হয়েছেন। উত্তর প্যারিসের সাঁ দুনি শহরে অতিবাম দল ‘লা ফ্রঁন্স আনসুমিজ’(এলএফই) থেকে নির্বাচিত হয়ে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রথম দফায় জয় নিশ্চিত করেছেন।

এছাড়া একই শহর থেকে আরেক বাংলাদেশি প্রার্থী সরুফ সদিউল সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি হেরে গেছেন। নাহিদুল মোহাম্মদ বলেন, ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে।

এই জয় আমাদের কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে। দেশজুড়ে প্রাথমিক হিসাব অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। প্যারিস, লিয়োঁ ও স্ট্রাসবুর্গের মতো বড় শহরে অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল। নাহিদুলের ৫০ শতাংশের বেশি ভোটে জয়লাভের কারণে তার এলাকায় দ্বিতীয় দফার ভোট (২২ মার্চ) অনুষ্ঠিত হবে না।

নাহিদুল বর্তমানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলা।

ফ্রান্সের প্রথম দফার ফলাফলে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত। জঁ লুক মেলনশোরের অতিবাম দল এলএফই এবং মারিন লো পেনের কট্টর ডান ন্যাশনাল র‍্যালি (আরএন) বেশ কিছু শহরে অগ্রগতি করেছে।

অন্যদিকে পরিবেশবাদী দল (ইকোলোজিস্ট) কিছু গুরুত্বপূর্ণ শহরে চাপে পড়েছে। দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে আগামী রোববার, ২২ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys