1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

পলাতক আসামির অনুষ্ঠানে গিয়ে ১০ মিনিটে স্থান ত্যাগ করলেন সাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: দুবাই সফরে গিয়ে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। জানা গেছে, এক ফেরারি আসামির জুয়েলারি প্রতিষ্ঠান উদ্বোধন করতে মরুর দেশটিতে গেছেন টাইগার অধিনায়ক। তবে সেই অনুষ্ঠানের মঞ্চে না উঠে এবার নতুন ঘটনার জন্ম দিলেন সাকিব।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রেঞ্জ রোভার গাড়িতে চড়ে দুবাইয়ের দেরা বাজারে আসেন তিনি। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাভ খান। এর আগে অনুষ্ঠানে যোগ দেন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী বেলাল খানসহ প্রমুখ। স্থানীয় সময় বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজন শুরু হয়। তবে অনুষ্ঠানের মঞ্চে না উঠে ১০ মিনিটের মধ্যেই স্থান ত্যাগ করেন তিনি। এসময় বিতর্কের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার।

অনুষ্ঠানের শুরুতে আরব সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হন বিদেশি শিল্পীরা। দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় মঞ্চে উঠে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের আলোচিত অভিনেতা হিরো আলম, আরেফিন আকাশ, বঙ্গ শিমুল ও জাবেদ সরওয়ার।

অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য চিত্রনায়িকা দীঘি দুবাইয়ে গেলেও তাকে দেখা যায়নি।
জানা গেছে, পুলিশের পরিদর্শক পদপর্যাদার এক সদস্য হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান। তিনি মূলত গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো: মামুন ইমরান খান হত্যা মামলার ৬ নম্বর আসামি তিনি। রবিউল ভারতে গিয়ে বিয়ে করে সেদেশের নাগরিকত্ব নেন। নাম পাল্টে রাখেন আরাভ খান।

দুবাইয়ের আরাভ খানই পুলিশ পরিদর্শক মামুন হত্যার পলাতক আসামি বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ নিশ্চিত করেছে। ডিবি জানায়, পুলিশের জমা দেয়া অভিযোগপত্রেও আরাভ খানকে পলাতক আসামি দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys