1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

নরসিংদীতে তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: তীব্র তাপদাহে নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে বুধবার (৭ জুন) বিকেল ৩টার দিকে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে- তানজিনা, শিলা, বৃষ্টি, সাদিয়া, বোশরা, রিতু, ইভার নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।

শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম বলেন, ‌‘প্রচণ্ড গরমে আমাদের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের আমরা তাৎক্ষণিক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করি। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা চলাকলীন সময় হঠাৎ করে অসুস্থ হতে থাকেন। সেটা দেখে শ্রেণি শিক্ষকরা আমাকে অবগত করলে আমি শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন সরকার বলেন, ‘প্রচণ্ড তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করায় এমন ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সকালে নাস্তা করে আসেনি। তাই তারা গরমে অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীদের প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys