1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

জলিলকে বয়কট শাওনের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: দেশজুড়ে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের মাঝে এক ভিডিওবার্তায় ধর্ষণের কারণ হিসেবে নারীদের পোশাককে দায়ী করেন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। শনিবার নিজের ফেইসবুক পেইজে প্রকাশিত ওই ভিডিও বার্তায় তিনি নারীদের ‘শালীন’ পোশাক পরার আহ্বান জানান। এই ভিডিওটি তার স্ত্রী অভিনেত্রী বর্ষাও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করেছেন। এরপর আজ রবিবার অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দেন খ্যাতিমান অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী আজ বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’

উল্লেখ্য, অনন্ত জলিল তার ভিডিওর এক পর্যায়ে বলেছেন, ‘শালীন ড্রেস পরলে যারা বখাটে ছেলে যাদের মাথায় ধর্ষণের চিন্তা-ভাবনা আসে, তারাও কোনও এই ধরনের চিন্তা করবে না। শ্রদ্ধার সঙ্গে তোমার দিকে তাকাবে। এবং তাকিয়ে থাকার পর চোখ নিচের দিকে নিয়ে তোমাকে সম্মান জানাবে।’

এর প্রতিক্রিয়ায় ভিডিওর কমেন্টবক্সে জাস্টিন অ্যান্থনি নামের একজন লিখেন, ‘মাদ্রাসার যে ছাত্রটাকে বলাৎকার (ধর্ষণ) করা হয়েছে, তার পোশাকে কি প্রবলেম ছিল? চতুর্থ শ্রেণি ও সপ্তম শ্রেণিতে পড়া বাচ্চা মেয়েগুলোর পোশাকে কি অনেক সমস্যা ছিল?’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys