1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

ও খুব ভালোবাসে আমায়: রাজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: ‘ন ডরাই’, ‘নেটওয়ার্কের বাইরে’, ওয়েব ফিল্ম ও ‘গুণিন’— এ অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন শরীফুল রাজ। তবে তারচেয়ে বেশি আলোচনায় এসেছেন নায়িকা পরীমনিকে বিয়ে করে। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পরাণ’। ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন রাজ। সিনেমাটি মুক্তির পর থেকে দর্শক সমাদৃত হয়েছে।

মিমকে নিয়ে এতোদিন সিনেমার প্রমোশনাল কাজে ব্যস্ত ছিলেন শরীফুল রাজ। তবে সব কিছুর ঊর্ধ্বে তার স্ত্রী পরীমনির অগ্রাধিকার ছিল। এমনটিই জানান রাজ।

পরাণ সিনেমাটি বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। ‘পরাণ’ সিনেমা ছাড়াও ‘হাওয়া’ নামে আরেকটি সিনেমা দুটি মুক্তি পেয়েছে তার।

ছবির প্রমোশনে ব্যস্ত থাকলেও রাজের কাছে সবথেকে বেশি গুরুত্ব স্ত্রী পরীমনির। পরীমনি সম্পর্কে তিনি বলেন, পরীমনি অসাধারণ একজন মানুষ। ওর ভেতরে অসাধারণ একজন ভালো মানুষ বসবাস করে। ও খুব ভালোবাসে আমায়। আমিও। আমি ভাগ্যবান, ওর মতো পার্টনার আমার জীবনে পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys